ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:১০:১৬
যুদ্ধ বন্ধ এবং পরমাণু ইস্যুতে ইরানের নতুন প্রস্তাবে খুশি হননি ট্রাম্প
যুদ্ধ বন্ধ এবং পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে নতুন যে প্রস্তাবটি দিয়েছে ইরান, তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে পারেনি। কারণ, তিনি মনে করছেন— নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এই প্রস্তাবটি ভালোবাসেননি। কারণ তার মতে, নতুন প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়নি।”তবে, ইরানের নতুন প্রস্তাব নিয়ে নিজের নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প আলোচনা করেছেন বলে জানা গেছে।
সূত্র : রয়টার্স