বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৪:৫১
‘থ্রি ইডিয়টস টু’ নিয়ে কাজ করছেন আমির খান
‘থ্রি ইডিয়টস’ ২০০৯ সালে সিনেমাটি মুক্তির পর ইতিহাস রচনা করে। গত বছর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের গুঞ্জন চাউর হলেও তা হারিয়ে যায়। এবার আমির খান পরিষ্কারভাবে ঘোষণা করলেন— খুব শিগ্গির নির্মিত হতে যাচ্ছে ‘থ্রি ইডিয়টস টু’। অমর উজালা কে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান আমির খান। এ আলাপচারিতায় আমির খান বলেন, “এখন ‘থ্রি ইডিয়টস টু’ সিনেমা নিয়ে কাজ করছি। গল্পটি শুনেছি, এটি বেশ ভালো হয়েছে। এখনো চিত্রনাট্যের কিছু কাজ বাকি আছে, তবে গল্পটি খুবই ভালো। এতে আগের মতোই হাস্যরস রয়েছে এবং একটি ভিন্নধর্মী গল্প। ‘থ্রি ইডিয়টস’ সিনেমার একই গল্প এটি, তবে ১০ বছর পরের প্রেক্ষাপটে।” ‘থ্রি ইডিয়টস টু।’ সিনেমায় অভিনয়ের জন্য মুখিয়ে আছেন আমির খান। তা স্মরণ করে এই তারকা অভিনেতা বলেন, “আমি যে-সব সিনেমায় খুব শিগ্গির অভিনয় করব, এটি সেই সিনেমাগুলোর একটি। আমার মনে হয়, এটি খুবই সুন্দর গল্প, যা অভিজাত ও রাজু খুব ভালোভাবে লিখেছেন। তাই আমিও এটি করার জন্য অপেক্ষা করছি।”
*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।