চাকরি ডেস্ক
প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৪:২৫
বেসরকারি সংস্থায় ১৫০ পদে চাকরির সুযোগ
বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৫০। আগ্রহী প্রার্থীদের সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
চাকরির ধরন: এনজিও চাকরি
কার্যক্রম: সামাজিক উন্নয়ন ও ক্ষুদ্রঋণ
১৫০ পদে বেসরকারি সংস্থায় চাকরি, দ্রুত আবেদন করুন
নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, ২২ বছর হলেই আবেদন
পদের নাম: লোন অফিসার
১৫০ পদে বেসরকারি সংস্থায় চাকরি, দ্রুত আবেদন করুন
চাকরি দেবে এসএমসি, কর্মস্থল ঢাকার বনানী
পদসংখ্যা: ১৫০
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
বয়সসীমা: সাধারণ প্রার্থীদের সর্বোচ্চ ৩৫ বছর; অভিজ্ঞ প্রার্থীদের সর্বোচ্চ ৩৯ বছর।
বেতন-ভাতা: নিয়োগপ্রাপ্তরা শিক্ষানবিশ অবস্থায় মাসিক সর্বসাকুল্যে ২৩ হাজার ৮০ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। নিয়মিত বা স্থায়ী হলে মাসিক সর্বসাকুল্যে ২৫ হাজার ৩২০ টাকা থেকে ২৭ হাজার ২৮০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া আইনগত অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারনামা এবং দুইজন প্রত্যয়নকারীর কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের পরিচালক, এইচআরএম অ্যান্ড পিএমইএল বরাবর আবেদন করতে হবে। প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) ও আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদের ফটোকপি নিয়ে সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষার স্থান ও তারিখ
১. সিএসএস বহদ্দারহাট ব্রাঞ্চ, মণি ভিলা, রোড নং-১, বাড়ী নং-৪৮৫, ব্লক-বি, চাঁদগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, চট্টগ্রাম; ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯.০০টা।
২. সিএসএস নরসিংদী সদর-০১ ব্রাঞ্চ, ভেলানগর, তিতাস গ্যাস রোড, মা ক্লিনিকের উত্তর পার্শ্বে (দ্বিতীয় তলা), জেলখানা মোড়, গ্রাম-চিনিশপুর, ডাকঘর-নরসিংদী; ১৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯.০০টা।
৩. সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ, বাড়ী নং-৫৯, ক্যাডেট কলেজ আবাসিক এলাকা, জয়দেবপুর পুলিশ লাইন, জয়দেবপুর, গাজীপুর; ১৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯.০০টা।