ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২ মে ২০২৬ দুপুর ০২:০৯:০১
সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২ মে) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিন থেকে এই সর্বশেষ তথ্য জানা গেছে। সৌদি আরবে পৌঁছানো এসব হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৩৭ হাজার ৫৫৮ জন। হজ ফ্লাইট কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৯টি ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।