আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৭ মে ২০২৬ সকাল ১০:৪৪:৩২
বিজেপি নেতা শুভেন্দুর পিএ কে গুলি করে হত্যা
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী (পিএ) চন্দ্রনাথ রায়কে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চন্দ্রনাথ রাথ এবং তার সঙ্গে আরেকজন গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়ির সঙ্গে সঙ্গে যায় হত্যাকারীরা। চন্দ্রনাথের গাড়ি একটু ধীর হওয়ার পরই তাকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে আততায়ীরা৷ যার তিনটি চন্দ্রনাথের শরীরে লাগে। তার সাথে থাকা অপরজন গুলিতে আহত হন৷ তাকে চিকিৎসার জন্য হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র : এনডিটিভি,