ঢাকা রবিবার ২৬ আষাঢ় ১৪৩১ সকাল ০৮:০৯:৪০ (26-Jul-2026)
রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরবর্তী পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। শুক্রবার (২৪ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। শনিবার (২৫ জুলাই) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই ২০২৬ তারিখে রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।গতকাল শুক্রবার মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগে করলে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সকাল ১১টা ৩০ মিনিট ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের জাতীয় স্মৃতি স্তম্ভের পুস্তক অর্পণ করবেন এবং সাড়ে ১২টা ৩০ মিনিট শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।

১১ ঘন্টা আগে

ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।’শনিবার (২৫ জুন) সকালে রাজধানীর নভোথিয়েটারে দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী এই সম্মেলনকে কেবল একটি সাধারণ আয়োজন নয়, বরং আগামীর প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগরদের মিলনমেলা হিসেবে অভিহিত করে বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন। তাদের অনেকেই নিজ উদ্যোগে এই জাতীয় গুরুত্বপূর্ণ সামিটে অংশ নিয়েছেন। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তিনির্ভর।’চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে মোবাইল ফোন ও মহাকাশের স্যাটেলাইট- প্রতিটি ক্ষেত্রেই চিপ বা সেমিকন্ডাক্টর অপরিহার্য।’বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ বিদ্যমান এবং ২০৩০ সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করি।’তিনি বলেন, ‘সেমিকন্ডাক্টর শিল্পকে আমরা একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছি। তবে এই খাতের উন্নয়ন একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়; এটি একটি সম্মিলিত জাতীয় মিশন। সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প মালিক, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞদের একযোগে এই লক্ষ্যে কাজ করতে হবে।’এ খাতকে ত্বরান্বিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের ওপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারের উদ্যোগের বিষয়ে তিনি বলেন, ‘নতুন নতুন উদ্ভাবন বাস্তবায়নে সরকার প্রথমবারের মতো বছরে ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ অনুদান’ বরাদ্দ রেখেছে, যার বণ্টন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।’বিনিয়োগকারীদের আশ্বস্ত করে সরকারপ্রধান বলেন, ‘বিদেশি ও দেশি বিনিয়োগ টানতে শুল্কমুক্ত (বন্ডেড) সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিদ্যমান হাই-টেক পার্কগুলোকে আধুনিকায়নের পাশাপাশি একটি নতুন বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও আমাদের রয়েছে।’আন্তর্জাতিক বাজারের কঠিন প্রতিযোগিতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা রয়েছে। আমাদের মেধা, দক্ষ তারুণ্য এবং উদ্ভাবনী শক্তির ওপর ভর করেই আমরা এই লক্ষ্য অর্জন করব। সরকার আপনাদের স্বপ্ন ও অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাধ্যের সবটুকু দিয়ে পাশে থাকবে।’প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে নতুন অংশীদারিত্ব, গবেষণা উদ্যোগ এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে, যা বাংলাদেশের প্রযুক্তি খাতকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।’অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি সামিটে যোগ দিতে আসা দেশি-বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।‘বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির অংশীদারত্বে দুই দিনব্যাপী এ সামিটের আয়োজন করা হয়।সামিটের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬। এতে মোট ৩৫টি স্টলে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের নেতৃত্বে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেম এবং অন্যান্য ডিপ-টেক খাতের উদ্ভাবন প্রদর্শিত হয়। প্রধানমন্ত্রী এসব স্টল ঘুরে দেখেন।

১৫ ঘন্টা আগে

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই হামলা : এমপি মোমেন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই হামলা : এমপি মোমেন


পাবনার সাঁথিয়ায় মসজিদে জামায়াতের নেতাকর্মী ও মুসল্লিদের ওপর হামলার ঘটনাটি বিএনপির পুর্বপরিকল্পিত বলে দাবি করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।তার অভিযোগ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশেই এ হামলার ঘটনা হয়েছে। সাইয়েদ বিন আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর দাপ্তরিক কাজ বাদ দিয়ে স্থানীয় রাজনীতিতে ক্ষমতার প্রভাব বিস্তারের অপচেষ্টা করছেন।এছাড়াও এ ঘটনায় দায়ী করে থানার ওসিকে ফ্যাসিস্টের দোসর অ্যাখ্যা দিয়ে তার দ্রুত অপসারণের দাবিও জানিয়েছেন তিনি।‎শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ইমাম হোসাইন অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।নাজিবুর রহমান মোমেনের দাবি করে বলেন, তিনি জনপ্রতিনিধি হিসেবে মসজিদ কমিটির অনুমতি ও তাদের দাবির প্রেক্ষিতেই তিনি সেখানে ইমামতি করতে গিয়েছিলেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে বাধা দিয়ে মসজিদে ঢুকে জামায়াতের নেতাকর্মী ও মুসল্লিদের ওপর হামলা করেছে। ‎তিনি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার প্রত্যাহারের দাবিও জানান। তিনি অভিযোগ করেন, ওসির বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং তিনি জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হয়রানি করছেন। ফ্যাসিবাদের দোসরদের থেকে টাকা খাচ্ছে।  হামলার শিকার ব্যক্তিরা মামলা করতে থানায় গেলে থানা গেট আটকিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন ওসি। মামলা করতে তাদের বাঁধা দেওয়া হচ্ছে।‎সংবাদ সম্মেলনে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আনিছুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা কামাল মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য :শুক্রবার (২৪ জুলাই) জুমার খুতবার ঠিক আগে জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ও পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজ পড়াতে যান। তিনি দ্বিতীয় খুতবা শুরুর সময় উপস্থিত বিএনপি কর্মী-সমর্থকরা এতে আপত্তি জানান। এ নিয়ে মসজিদের ভেতরেই জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এঘটনায় সাঁথিয়াজুড়ে উত্তেজনা শুরু হয়।

১৫ ঘন্টা আগে

রূপপুর প্রকল্পের চুক্তি ও অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে

রূপপুর প্রকল্পের চুক্তি ও অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ব্যয়, সরঞ্জামের দাম ও অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসা অনিয়ম ও অতিরিক্ত খরচের খবরকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেছে এনপিসিবিএল।এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে পরিচালনা সংস্থা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে আসা প্রশ্নকে ‘চুক্তিগত ও কারিগরি কাঠামোর ভুল ব্যাখ্যা’ দাবি করে সংস্থাটি জানিয়েছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিশেষ চুক্তি ও জটিল আর্থিক কাঠামো না বুঝে বিচ্ছিন্ন তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করার কারণেই এসব বিতর্কের সৃষ্টি হয়েছে।শুক্রবার এ বিষয়ে লিখিত এক ব্যাখ্যায় এনপিসিবিএল এর ব্যাবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে পরিচালনার প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। এটি দেশের বিদ্যুৎ খাতের একটি ঐতিহাসিক মাইলফলক হলেও এর পরিকল্পনা, নকশা, অর্থায়ন, নির্মাণ, পরীক্ষা ও কমিশনিংয়ের প্রতিটি ধাপ প্রচলিত অবকাঠামো প্রকল্পের তুলনায় সম্পূর্ণ ভিন্ন।তিনি বলেন, রূপপুর প্রকল্প বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত আন্তঃসরকারি চুক্তি (IGA) অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। এ চুক্তির আওতায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) ও জেএসসি অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (JSC Atomstroyexport) মধ্যে Engineering, Procurement, Construction and Commissioning (EPCC) চুক্তি এবং প্রকল্পের অর্থায়নের জন্য পৃথকভাবে Intergovernmental Credit Agreement (IGCA) স্বাক্ষরিত হয়েছে।তিনি স্পষ্ট করেন, EPCC কোনো নির্দিষ্ট যন্ত্রপাতি কেনা বা সরবরাহের চুক্তি নয়; এটি একটি সম্পূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা, নির্মাণ, পরীক্ষা, কমিশনিং এবং নিরাপদভাবে পরিচালনাযোগ্য অবস্থায় হস্তান্তরের চুক্তি। এই চুক্তির আওতায় প্রকৌশল নকশা, নিরাপত্তা বিশ্লেষণ, যন্ত্রপাতি উৎপাদন, স্থাপন, সিস্টেম সমন্বয়, কমিশনিং, প্রযুক্তিগত নথিপত্র প্রস্তুত এবং অপারেটরদের প্রশিক্ষণসহ সব কার্যক্রম অন্তর্ভুক্ত।ড. জাহেদুল হাসান বলেন, এ কারণেই EPCC চুক্তিতে কোনো যন্ত্রপাতি, ভবন, পাইপলাইন, নির্মাণকাজ, স্থাপন (Erection), কমিশনিং বা অন্য কোনো পৃথক উপাদানের জন্য আলাদা মূল্য নির্ধারণ করা হয়নি। বরং পুরো বিদ্যুৎকেন্দ্রের জন্য একটি Whole Plant Contract Price নির্ধারণ করা হয়েছে এবং সেই চুক্তির আওতায় বিভিন্ন পর্যায়ে Milestone Payment নির্ধারিত রয়েছে। ফলে কোনো Milestone Payment-কে কোনো নির্দিষ্ট যন্ত্রপাতির মূল্য, নির্মাণকাজের মূল্য, সরবরাহমূল্য বা কমিশনিংয়ের মূল্য হিসেবে উপস্থাপন করা প্রকল্পের প্রকৃত চুক্তিগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।অর্থায়নের বিষয়ে তিনি জানান, প্রকল্পের মোট ব্যয়ের ১০ শতাংশ বাংলাদেশ সরকার বহন করছে এবং বাকি ৯০ শতাংশ রাশিয়ান সরকারের রাষ্ট্রীয় ঋণের মাধ্যমে অর্থায়ন করা হচ্ছে। তিনি বলেন, EPCC প্রকল্প বাস্তবায়নের প্রযুক্তিগত দিক নির্ধারণ করে, আর IGCA অর্থছাড় ও ঋণ ব্যবস্থাপনা পরিচালনা করে। দুটি চুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা একই প্রকল্পের অংশ।অর্থছাড়ের প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, কোনো Milestone অর্জিত হলেই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) ঠিকাদারকে অর্থ পরিশোধ করার অধিকার বা ক্ষমতা রাখে না। প্রথমে সংশ্লিষ্ট Milestone-সংক্রান্ত কার্যক্রম চুক্তি অনুযায়ী যাচাই-বাছাই করে Acceptance Document স্বাক্ষরিত হয়। এরপর সেই Milestone ঋণচুক্তির আওতায় অর্থছাড়ের উপযুক্ত হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে Intergovernmental Credit Agreement (IGCA)-এর বিধান অনুযায়ী রাশিয়ান ফেডারেশনের অর্থ মন্ত্রণালয় নির্ধারিত প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ঋণের অর্থছাড় সম্পন্ন করে। ফলে Milestone অর্জনের সঙ্গে সঙ্গে ঠিকাদারকে অর্থ প্রদান করা হয় না এবং BAEC নিজ উদ্যোগে অর্থ পরিশোধও করতে পারে না।তিনি আরও স্পষ্ট করেন, Milestone Payment কোনো নির্দিষ্ট কাজ, যন্ত্রপাতি, যন্ত্রপাতি সরবরাহ, স্থাপন (Erection) বা কমিশনিংয়ের মূল্য নয়। এটি পুরো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, স্থাপন, পরীক্ষা ও কমিশনিংসহ সমগ্র প্রকল্পের অগ্রগতির একটি নির্ধারিত ধাপ (Milestone) সফলভাবে সম্পন্ন হওয়ার বিপরীতে চুক্তিতে পূর্বনির্ধারিত অর্থপ্রদানের ব্যবস্থা। অর্থাৎ, কোনো Milestone Payment-কে সেই Milestone-এর আওতায় সম্পন্ন হওয়া কাজ, সরবরাহকৃত যন্ত্রপাতি বা সম্পাদিত কমিশনিং কার্যক্রমের মূল্য হিসেবে বিবেচনা করা সঠিক নয়।ড. জাহেদুল হাসান আরও বলেন, Whole Plant Contract Price-ভিত্তিক EPCC চুক্তিতে কোনো পৃথক নির্মাণকাজ, যন্ত্রপাতি, যন্ত্রপাতি সরবরাহ, স্থাপন বা কমিশনিংয়ের জন্য আলাদা মূল্য নির্ধারণ করা হয়নি। চুক্তিতে কেবল নির্দিষ্ট Milestone সম্পন্ন হওয়ার বিপরীতে Milestone Payment-এর ব্যবস্থা রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন আলোচনায় Milestone Payment-কে নির্দিষ্ট কাজের মূল্য, যন্ত্রপাতির মূল্য, যন্ত্রপাতি সরবরাহের মূল্য বা কমিশনিংয়ের মূল্য হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে, যা EPCC চুক্তির প্রকৃত কাঠামো ও অর্থের ভুল উপস্থাপন।তিনি আরও বলেন, রূপপুরে ব্যবহৃত VVER-1200 Generation III+ প্রযুক্তি একটি সমন্বিত ও মালিকানাধীন (Proprietary) পারমাণবিক প্রযুক্তি। এর নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও লাইসেন্সিং নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত EPCC পদ্ধতি অনুসরণ করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশি অপারেটরদের প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরও প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ।সরকারি ক্রয় আইন সম্পর্কে তিনি বলেন, প্রতিযোগিতামূলক ক্রয় সাধারণ নীতি হলেও প্রযুক্তিগত এককত্ব, মেধাস্বত্ব, নিরাপত্তাজনিত প্রয়োজন এবং আন্তঃসরকারি চুক্তির ক্ষেত্রে একক উৎস থেকে ক্রয়ের আইনগত ভিত্তি রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সেই বিশেষ প্রকৃতির আন্তর্জাতিক প্রকল্পগুলোর একটি।ড. মো. জাহেদুল হাসান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা, উচ্চপ্রযুক্তি সক্ষমতা ও টেকসই উন্নয়নের একটি কৌশলগত বিনিয়োগ। তাই এ প্রকল্প নিয়ে আলোচনা ও মূল্যায়নের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পারমাণবিক প্রকল্প বাস্তবায়নের নীতি, চুক্তিগত বাস্তবতা এবং অর্থায়ন কাঠামোকে সমন্বিতভাবে বিবেচনা করা প্রয়োজন। তথ্যভিত্তিক ও দায়িত্বশীল আলোচনা জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

২১ ঘন্টা আগে

সেনবাগে জাফফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন

সেনবাগে জাফফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন

২৫ জুলাই ২০২৬ সকাল ১১:০১:২৭

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী ২৩ অক্টোবর

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী ২৩ অক্টোবর

২৫ জুলাই ২০২৬ সকাল ১০:৫৯:২১

এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি

এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি

২৫ জুলাই ২০২৬ সকাল ১০:৫৬:০৫

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানাল ইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানাল ইসি

২৫ জুলাই ২০২৬ সকাল ০৯:৫৫:৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, আহত ২

২৫ জুলাই ২০২৬ সকাল ০৯:৪৭:৫১

মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার

মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার

২৫ জুলাই ২০২৬ সকাল ০৮:৪২:০৮

পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

২৪ জুলাই ২০২৬ রাত ০৮:০৯:০২

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২৪ জুলাই ২০২৬ রাত ০৮:০২:২৮

ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল

ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল

২৪ জুলাই ২০২৬ রাত ০৭:৫৯:০০

ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল

ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল

২৪ জুলাই ২০২৬ রাত ০৭:৪৬:৪৬

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

২৪ জুলাই ২০২৬ রাত ০৭:৩৬:৫৫

1–15 / মোট 690টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 46
শিরোনাম
ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২ আগস্ট প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই হামলা : এমপি মোমেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দল ছাড়ল খেলাফত মজলিস ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রূপপুর প্রকল্পের চুক্তি ও অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে সেনবাগে জাফফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২ আগস্ট প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই হামলা : এমপি মোমেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দল ছাড়ল খেলাফত মজলিস ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রূপপুর প্রকল্পের চুক্তি ও অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে সেনবাগে জাফফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন