সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ রাত ০৯:৩৭:৪২
শিক্ষকদের সঙ্গে এমপি ফারুকের মতবিনিময় সভা
নোয়াখালীর সেনবাগে শিক্ষার মানোন্নয়ন উপজেলার ১১৪টি সরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এমপি।
শনিবার বিকেল সেনবাগ উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার কামল উদ্দিনের সভাপতিত্বে ও মাষ্টার গোলাম মাওলা বাবু এবং নুর হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক শিক্ষকদের বলেন, কেউ দয়া করে নিজেদের ভাই, চাচা, চাচাতো বোন, খালাতো ভাইকে স্কুল ম্যানিজিং কমিটিতে রাখবেনা। যে ব্যাক্তি নিরপেক্ষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে ছাত্র আনার জন্য সহযোগীতা করবে তাকে কমিটিতে রাখবেন।
জয়নুল আবদিন ফারুক জাতীয় সংসদ অধিবেশনে স্পিকারের হ্যা-না ভোটের উদাহরণ টনে বলেন, কোন বিল সংসদে পাস হতে হলে হ্যা না ভোটে জিততে হয়। যদি তিন বার না বলে ভোট হেরে যায় সেটি পাস হয়না।
এসময় তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আমি আবারো বলছি, আবারো বলছি, আবারো বলছি আমার না বিক্রি করে শিক্ষক বদলির তবদির বানিজ্য কেউ করলে সাথে সাথে আমাকে বললে আমি ব্যবস্থা নিব।
এসময় জয়নুল আবদিন ফারুক শিক্ষক সমিতির বিগত কমিটি বিপুপ্ত করে ৬ সদস্য বিশিষ্ঠ উপদেষ্ঠা কমিটি ঘোষনা করেন। এরা হচ্ছেঃ কামাল উদ্দিন, নুর উল্লাহ, গোলম, মাওলা বাবু, জয়নাল আবদিন তাহমিনা মাহমুদ ও রোকেয়া বেগম
এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ। বক্তব্য দেন প্রধান শিক্ষক রোকেয়া বেগম, সহকারী শিক্ষক আফরোজা বেগম, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন ও সহকারী শিক্ষক শিপা রানীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠান শেষে তারেক রহমান কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করতে উপস্থিত শিক্ষকদের মাঝে ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।