মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানাগী,সেনবাগ প্রতিনিধি:
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৫:৩৫
সেনবাগে এসএসসি ফলাফলে শীর্ষে সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয়
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ২৬ শিক্ষা প্রতিষ্ঠানে প্রকারভেদে বড় ধরনের পার্থক্য দেখা গেছে।
প্রাপ্ত ফলাফল বিবরণী অনুযায়ী, পাসের হারের ভিত্তিতে উপজেলার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সর্বনিম্ন ফলাফল করা প্রতিষ্ঠানও চিহ্নিত হয়েছে।
একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে জিপিএ-৫ অর্জনের সংখ্যাতেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য।
ফলাফল বিবরণী অনুযায়ী, পাসের হারে সেনবাগ উপজেলার প্রথম স্থান অর্জন করেছে সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ২৮ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকেই সর্বোচ্চ ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়—প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির পাসের হার ৯৭ দশমিক ৮২ শতাংশ এবং ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে নবীপুর উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৫ দশমিক ৬২ শতাংশ এবং ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এছাড়াও ফলাফল বিবরণীতে দেখা যায়, উপজেলার আরও কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার ৯০ শতাংশের ওপরে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কোথাও ৬ জন, ৫ জন, ৪ জন, ৩ জন, ২ জন ও ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে, ফলাফলের দিক থেকে সবচেয়ে পিছিয়ে থাকা প্রতিষ্ঠানের মধ্যে নবীপুর বালিকা উচ্চ বিদ্যালয় পাসের হার ১৯.৪৪ ও ডমুরুয়া জাফর আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয় পাসের ২১.৯৫ পাসের হার প্রায় ২১ শতাংশ। অর্থাৎ প্রতিষ্ঠানদুইটিতে প্রায় পাঁচজন পরীক্ষার্থীর মধ্যে একজনের মতো শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার ৬০ থেকে ৮০ শতাংশের মধ্যে রয়েছে।
জিপিএ-৫ অর্জনে এগিয়ে যারা
প্রাপ্ত তালিকা অনুযায়ী, সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে যথাক্রমে ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয় ৯ জন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ৬ জন, বিজবাগ নবকৃঞ্চ উচ্চ বিদ্যালয় ৬জন, মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ৫ জন, নবীপুর উচ্চ বিদ্যালয় ৪ জন, সেবারহাট শের ই বাংলা উচ্চ বিদ্যালয় ৪ জন, সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় ৩ জন, তেমুহনী আবদুর রশিদ উচ্চ বিদ্যালয় ২ জন, বাতাকান্দী আদর্শ স্কুল এন্ড কলেজ ২ জন,গাজীরহাট উচ্চ বিদ্যালয় ১ জন,কুতুবেরহাট টিএ উচ্চ বিদ্যালয় ১ জন করে জিপিএ-৫ অর্জন করেছে।
সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অন্যদিকে সর্বনিম্ন পাসের হার পাওয়া প্রতিষ্ঠানগুলোর ফলাফল উন্নয়নে শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান ও দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
শীর্ষ তিন প্রতিষ্ঠান:
সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয় — ৯৯.২৮% — জিপিএ-৫: ১১ জন
হাজী মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয় — ৯৭.৮২% জিপিএ-৫: ১ জন,
নবীপুর উচ্চ বিদ্যালয় — ৯৫.৬২% — জিপিএ-৫: ৪ জন