ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬ দুপুর ০১:৩১:৫৪
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি)। ‘অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ জুন।
বিভাগের নাম: ডিজিটাল পেমেন্ট সেটলমেন্ট ইউনিট
পদের নাম: অ্যাসোসিয়েট
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ২ বছর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের সময়সীমা: ১ জুন, ২০২৬