নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৬ রাত ০৭:৩৭:০৬
বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফশিল ঘোষণা। আজ (শনিবার) আসন্ন নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।