লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:০২:৫৬
মেথি খেলে কমবে কোলেস্টেরল
কোলেস্টেরলের সমস্যা হলে মূলত রক্ত গাঢ় হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে কেবল ওষুধের ওপর ভরসা না করে কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করতে পারেন। এক চিমটি মেথি এক্ষেত্রে হতে পারে আপনার বন্ধু।
রোজ সকালে মেথি খেলে, শরীরের একাধিক পরিবর্তন ঘটে। অনেক উপকারিতা মেলে। কোলেস্টেরল থেকে বাঁচতে কীভাবে মেথি খাবেন? বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, আগের দিন রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন এক চা চামচ মেথি। ঢাকনা দিয়ে রেখে দিন সারারাত।সকালে উঠে, মেথি ভেজানো পানি পান করুন।
কিডনির কোনো সমস্যা না থাকলে চিবিয়েও ভেজানো মেথি খেতে পারেন। খালি পেটে মেথি ভেজানো পানি খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। অঙ্কুরিত মেথি দানা সবচেয়ে ভালো কাজ করে।
মেথি ভেজানো পানি খেতে যদি অসুবিধা হয়, তাহলে শুকনো খোলায় হালকা করে মেথি দানা ভেজে নিন। তারপরে গুঁড়ো করে, এয়ার-টাইট কৌটোয় সংরক্ষণ করুন। রোজ ১ চা চামচ করে টক দই বা পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
তবে উপকারি বলে অতিরিক্ত মেথিও খাওয়া চলবে না। দিনে এক চা চামচের বেশি মেথি হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে গর্ভবতী মেয়েদের ক্ষেত্রে মেথি সেবন একদমই নিরাপদ নয়।