ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ০৭:৪৯:৪৯
'জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়'
মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।মুক্তিযুদ্ধকে চব্বিশের ৫ আগস্টের সঙ্গে তুলনা করা হয়েছে মন্তব্য করে এই সংসদ সদস্য বলেন, ‘তাদের যারা শহীদ হয়েছে , তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আগস্ট মাসকে আমি ছোট করে দেখি না। তবে চব্বিশের আগস্ট মাসে কোনো বিপ্লব হয়নি। আগস্ট হয়েছে গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে চায়, তাদের আমি বলব, এ কথাটা বলা অন্যায়। কারণ হিমালয়ের সঙ্গে পিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমন। ৫ আগস্টের পরে কী হলো আপনারা জানেন জানিয়ে ফজলুর রহমান বলেন, ‘ইউনূস সরকার ছিল। আমি শিল্পকলার সামনে থাকি। সেখানে একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, লালন গীতি হতে পারেনি। সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য জানিয়ে এই সংসদ সদস্য বলেন, সেদিনের জন্য আমি পুলিশকে ধন্যবাদ দেবো, মিলিটারিকে ধন্যবাদ দেবো। ১০ মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য।’