নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ সকাল ১০:৪৫:০৬
শেষ মুহূর্তে পদক প্রদান স্থগিত
আজ রোববার (১০ মে) থেকে রাজারবাগ পুলিশ লাইন্সে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। তবে উৎসবের আমেজ থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে পদক প্রদানের আনুষ্ঠানিক প্যারেড। এবারের পুলিশ সপ্তাহে বিভিন্ন স্তরের ১০৯ জন সদস্যের বিপিএম ও পিপিএম পদক পাওয়ার কথা ছিল। শনিবার (৯ মে) পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনের আগের রাত পদক প্রদানের প্যারেড স্থগিত করা হয়েছে। এই বিষয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম জানান, “পদক প্রদানের জন্য জিও অর্ডার কথাতে হয়। কিন্তু রাষ্ট্রপতি শনিবার সকালে দেশের বাহিরে চলে গিয়েছেন। তার সাক্ষর ছাড়া অনুমোদন হয় না। এটি হচ্ছে প্রথম কারণ।”তিনি বলেন, “আরেকটি কারণ হচ্ছে পদকপ্রাপ্তদের তালিকা আরেকটু ভালভাবে যাচাই-বাছাই করতে চায়। এজন্য পদক প্রদান স্থগিত রাখা হয়েছে। সরকারের চাওয়া অনুযায়ী বছরের যেকোনও সময় তালিকা তৈরির পর পদকপ্রাপ্তদের পদক দেওয়া হবে।”