ঢাকা টাইমস টুডে ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৬:২০
'ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ হতে পারে'
ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলেন তিনি।স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সফরের সময় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়টি গুরুত্ব দিয়ে উত্থাপন করা হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে খুব শিগগিরই সুনির্দিষ্ট ও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।তিনি বলেন, সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান সহজ ও স্বাভাবিক করার ওপর জোর দেওয়া হয়েছে।