ঢাকা রবিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০১:৪০:৩১ (21-Jun-2026)
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর

শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর


বর্হিবিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘শক্তিশালী’ বাংলাদেশ গড়ে তুলতে হবে।শনিবার বিকালে আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশকে একটা ‘স্ট্রং’ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে একটা ‘ফেমাস কান্ট্রি’ হিসেবে গড়ে তুলতে হবে।“এটা করতে হবে কাদেরকে? তোমাদেরকে (ক্ষুদে খেলোয়াড়দের) করতে হবে। কেন? কারণ এটা তোমাদের ভবিষ্যৎ, কারণ এটা তোমাদের বাংলাদেশ। আমরা কি বলি? করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তরুণদের পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, “খেলা ছেড়ে দিলে হবে না…সব সময় খেলতে হবে, কালকে বিকালে কিন্তু মাঠে মাঠে খেলতে হবে। ফুটবল খেলতে হবে, সাঁতার কাটতে হবে…যার যেটা খেলা ভালো লাগে, সেটা খেলতে হবে। যে গান করতে চায়, যে মিউজিক বাজাতে চায়, যে রং করতে চায়, যে ছবি আঁকতে চায়, যে কেরাত প্রতিযোগিতা করতে চায়, সবার ব্যবস্থা আমরা করব।“কাজেই তোমাদের কোনো ভয় নাই। তোমারদের কনফিডেন্ট বাচ্চা হিসেবে, কনফিডেন্ট মানুষ হিসেবে তোমাদেরকে বেড়ে উঠতে হবে।”একই সঙ্গে নতুন প্রজন্মকে দক্ষ মানুষ হিসেবে তৈরি হওয়ার ওপর জোর দিয়ে সরকারপ্রধান ছোটবেলায় নিজের ম্যাকানো খেলার গল্প বলেন।বেলা ২টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জাতীয় পর্যায়ে বালক ও বালিকা বিভাগরে চূড়ান্ত খেলা হয়।আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।অন্যদিকে বালক বিভাগে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।খুদে ফুটবলারদের উৎসাহিত করতে মাঠে বাইরে বসে খেলা দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।গত ৬ এপ্রিল শুরু হয়ে প্রায় আড়াই মাস ধরে দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রী এ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।‘প্রাইম মিনিস্টার কাপ চালু হবে’প্রধানমন্ত্রী বলেন, “আমার প্ল্যানিং হচ্ছে শুধু প্রাইমারি স্কুল না, একই খেলার প্রতিযোগিতা আমরা মাধ্যমিকেও শুরু করব। এই বছর মাধ্যমিকে এবং আগামী বছর প্রাইমারি থেকে প্রাইম মিস্টার কাপ চালু করব।”“কাজেই তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, ভালো প্রস্তুতি নিতে হবে।”গত দেড় মাসে প্রাথমিক স্কুল পর্যায়ে এক লাখ ২৩ হাজার খেলা হয়েছে তুলে ধরে এই ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমি বর্তমান কর্তৃপক্ষ, যারা এই খেলার আয়োজন করেছেন ওনাদেরকে আমি বলব যে, আপনারা গিনেস বুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন যাতে আমাদের এই ঘটনাগুলো তারা গিনেস বুকে দিতে পারে।”‘শুধু খেললে চলবে না’প্রধানমন্ত্রী বলেন, “ছোট বন্ধুরা তোমাদেরকে শুধু খেললে চলবে না। আমি জানি, অনেকে আছে যারা খেলতে পারো, একই সাথে পড়ালেখা করতে পারো, অন্যান্য প্রতিভাও আছে। কেউ গান গাইতে পারো, কেউ কবিতা লেখতে পারো, কেউ কোরআন তেলোয়াত করতে পারো।“আমি (বলব) তোমরা শুধু খেলাধুলো না, পড়ালেখা বলো, সংস্কৃতি বলো সব কিছুতে পারদর্শী হতে হবে। তোমারা যদি সব কিছুতে পারদর্শী হতে পারো আমরা একটা সু্ন্দর ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারব।”তিনি বলেন, “কদিন পরে তোমরা যখন বড় হবে…আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি। তোমাদেরকেই কিন্তু বড় হয়ে বাংলাদেশ চালাতে হবে। পারবে?“গ্যালারি যারা আছো, আমাদের থেকে ভালোভাবে চালাতে পারবে? কে কে পারবে হাত তোলো।”শিক্ষার্থীরা অনেকে হাত তুললে প্রধানমন্ত্রী তাদের ‘ভেরিগুড’ বলে অভিনন্দন জানান।তারেক রহমান বলেন, “আজকে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেই ওয়ার্ল্ড কাপে এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপে খেলছে। কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে।”অলিম্পিক নিয়ে লক্ষ্য ঠিক করার কথা তুলে ধরেন তারেক রহমান। এ সময় তিনি কুড়ি স্পোর্টসের কথাও বলেন।“আমরা যেটা প্ল্যান করেছিলাম যে আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে আমরা আমাদের ছোট বন্ধুদের জন্য যেমন খেলাধুলার আয়োজন করব। যেমন ছোট বন্ধুরা যাতে সবুজ মাঠে খেলতে পারে, তার জন্য নতুন নতুন মাঠ বের করব। আমরা ইনশাল্লাহ সেই কাজগুলো শুরু করেছি। আমাদেরকে অনেক দূর যেতে হবে।”প্রধানমন্ত্রী বলেন, “দেখো ক্রিকেট দিয়ে এখন সারা বিশ্বে বাংলাদেশকে চেনে এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকেও চিনে।“কাজেই শুধু ক্রিকেট দিয়ে নয় ফুটবল দিয়ে বাংলাদেশকে চিনবে ইনশাল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ, টেনিস দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ। সব রকম খেলা দিয়েও বাংলাদেশকে তোমরা সারা বিশ্বের কাছে পরিচিত করবে। সারা বিশ্বে তোমরা বাংলাদেশ দেশের অ্যাম্বাসেডর হবে।”অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, এ কে এম শামসুল ইসলাম, জাহেদ উর রহমান ও মাহদী আমিন, সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন ও আবুল হোসেন খান, ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

৩ ঘন্টা আগে

টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু


টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকির জলই নামক স্থানে ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা, কূপের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে তারা মারা যেতে পারেন। মারা যাওয়ারা হলেন- জলই গ্রামের বাবুল হাদিমা, তার ছেলে নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, টেলকি জলই এলাকায় আজ সকালে পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। প্রথমে গ্রাবিয়েল নকরেক ছাগল উদ্ধার করতে কূপে নামেন। তার সাড়াশব্দ না পেয়ে একে একে আরো তিনজন কূপে প্রবেশ করেন। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।

৭ ঘন্টা আগে

বেনজীরকে ফেরত আনার প্রক্রিয়া নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরত আনার প্রক্রিয়া নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী


ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদকে দ্রুতই দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাবেক এই আইজিপির বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানা তিনি।শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।সালাহউদ্দিন আহমদ বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সেই দেশে পাঠানো হয়েছে। আশা করি, দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।এ সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধীদের নির্মূল করাসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।মন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। এখানকার অপরাধীদের নির্মূল করা হবে। তিনি বলেন, আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অনেক গতিতে কাজ করছে। সেটি এরই মধ্যে সবার দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচিত সরকার আসার পরে পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করছেন যে, তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে। পরে আওয়ামী লীগ প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগকে আমি কোনো রাজনৈতিক দল মনে করি না; একটা মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে, আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যেকোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

৮ ঘন্টা আগে

'জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না'

'জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না'


বিএনপি জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়। জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনও একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গত ৫০ বছর ধরে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে।তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে বিদেশে নির্বাসিত অবস্থায় রয়েছিলেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা করে নতুন চুক্তি সম্পন্ন করা হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা চলছে।এর আগে স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সরকারের মাত্র তিন মাস সময়ে ইতোমধ্যে অনেক কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে।এ সময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তিনি মুন্সীগঞ্জের কালীদাস নদীর উপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এর আগে মন্ত্রী উত্তর ইসলামপুর এলাকায় পৌঁছে স্থানীয়দের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের খোঁজ নেন। পরে তিনি উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন। 

৮ ঘন্টা আগে

বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

২০ জুন ২০২৬ সকাল ১০:২১:৩৬

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে দুই ইউনিয়নের নাম

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে দুই ইউনিয়নের নাম

২০ জুন ২০২৬ সকাল ০৯:৫৩:১৩

আধাঘন্টার ভারী বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম

আধাঘন্টার ভারী বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম

১৯ জুন ২০২৬ দুপুর ১২:৪২:০২

চলে গেলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ

চলে গেলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ

১৯ জুন ২০২৬ দুপুর ১২:০৫:১৭

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

১৯ জুন ২০২৬ সকাল ১০:২০:২৬

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

১৮ জুন ২০২৬ রাত ০৮:৫০:২৫

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে : তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে : তথ্যমন্ত্রী

১৮ জুন ২০২৬ রাত ০৮:৩২:০০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৮ জুন ২০২৬ রাত ০৮:১৭:০৯

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে

১৮ জুন ২০২৬ রাত ০৬:১২:৫৫

এসএসএফকে প্রযুক্তিনির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এসএসএফকে প্রযুক্তিনির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮ জুন ২০২৬ বিকাল ০৫:৫১:০২

দেশের কারাগারগুলোয় ১.৭ গুণ বেশি বন্দি আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের কারাগারগুলোয় ১.৭ গুণ বেশি বন্দি আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ জুন ২০২৬ রাত ০৮:১১:৩৮

1–15 / মোট 422টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 29
শিরোনাম
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু