নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ মে ২০২৬ রাত ০৮:১১:৫২
ভিপি সাদেক কায়েমের বিয়ে ১৩ মে
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। তার বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কাকে বিয়ে করতে চলেছেন ডাকসু সহ-সভাপতি, তা নিয়ে কৌতূহলের শেষ নেই নেটিজেনদের। জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি, পেশায় তিনি একজন ডাক্তার। আগামী ১৩ মে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে। আনিকা ফরায়েজির বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। আনিকার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।সূত্র জানিয়েছে, বিয়ের আকদের অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে।