নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬ রাত ০৭:৫২:০৮
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে যেকোনো ধরণের নাশকতা রোধে ঢাকাসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।সোমবারের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন কর্মকর্তা।ওই কর্মকর্তা জানান, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।