নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৬ দুপুর ১২:৩৮:২২
শয়তানকে ‘পাথর’ নিক্ষেপ করছেন হাজিরা
পবিত্র হজের নিয়ম অনুযায়ী বুধবার (২৭ মে) শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা। মঙ্গলবার আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান এবং রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রী যাপনের পর মক্কা নগরীর মিনায় আসেন তারা।
বুধবার ভোর থেকেই প্রতীকী শয়তানের তিনটি স্তম্ভ লক্ষ্য করে ছোট ছোট পাথর নিক্ষেপ করা শুরু করেন হাজিরা।
১১, ১২ ও ১৩ জিলহজ- এই তিন দিন ধরে হাজিরা জামারাতের তিনটি স্তম্ভেই (আল-উলা বা ছোট, আল-উস্তা বা মেজ এবং আল-আকাবা বা প্রতীকী শয়তান) পাথর নিক্ষেপ করেন।
শয়তানের প্রতীকী তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য আগে থেকে সংগ্রহ করে রাখা পাথরগুলো ব্যবহার করেন হাজিরা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার ঈদ উদ্যাপিত হচ্ছে। ধর্মীয় রীতি অনুযায়ী, সামর্থ্যবান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন।
বৃহস্পতিবার হাজিরা তাদের মাথা, মুণ্ডন বা চুল কেটে ফেলবেন। এরপর তারা ফিরে যাবেন মক্কার কাবা শরিফে। সেখানে কাবা প্রদক্ষিণ শেষে আবারও শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর আরেকবার কাবা প্রদক্ষিণ করবেন। যার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
শয়তানকে ‘পাথর’ নিক্ষেপ করছেন হাজিরা।