নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ দুপুর ০১:১১:০৭
২৪ মে থেকে ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে (রবিবার) থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হতে যাচ্ছে।
তবে শুক্র (২২ মে) ও শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও মূলত আজ বৃহস্পতিবার (২১ মে) ক্লাসের পরেই ছুটি শুরু হচ্ছে।
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি চলবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন (রবিবার)।