এম হাফিজ :
প্রকাশ : ২০ মে ২০২৬ বিকাল ০৫:৪৩:৪০
শিক্ষক-কর্মচারী অবসর বোর্ডের সদস্য হলেন প্রকৌশলী আলমগীর
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অবসর বোর্ডের অষ্টম পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার কৃতী সন্তান প্রকৌশলী মো. আলমগীর হোসেন। ১৮ই মে সোমবার এ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড আইন-২০০২ এর ধারা ৬ অনুযায়ী ১৮ সদস্যবিশিষ্ট এ পরিচালনা পরিষদ আগামী তিন বছরের জন্য গঠন করা হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় তাকে সদস্য হিসেবে নির্বাচিত করায় শিক্ষক কর্মচারী ও বিভিন্ন মহলের নেতৃবৃন্দ আনন্দিত ও তাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন। পরোপকারী খ্যাত প্রকৌশলী মো. আলমগীর হোসেন, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ (আইডিইবি) অন্তর্বর্তী কালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সামাজিক সংগঠন ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতি যুগ্ন সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ মিরপুর উপজেলা সমিতি সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, সদস্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় নির্মাণ কমিটি ও কুষ্টিয়ার মিরপুরে তার নিজ হাতে গড়া বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতির গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করছেন।