নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ রাত ০৯:৪৩:৫১
হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, মোট ৪০৯
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ৭ ও নিশ্চিত হামে ৪ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যু দাঁড়াল ৪০৯ জনে। রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৭০৮। হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৪০৯ শিশুর মৃত্যু হয়েছে।