নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ রাত ০৮:০৫:৫৩
সেনবাগে নবগঠিত ১০ নং ইয়ারপুর ইউনিয়নকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নকে ভেঙে ১০ ইয়ারপুর ইউনিয়ন ঘোষণা করায় ।
শনিবার সকালে ইউনিয়ন বাসীর পক্ষ থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও আনন্দ র্যালী বের করা হয়। শোভাযাত্রাটি সেনবাগ স্টেডিয়ামের সামনে শুরু হয়ে নবগঠিত ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে এমপি রোড়ে গিয়ে শেষ হয়।
সভায় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মাননীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের জৈষ্ঠ্য কণ্যা নারী উদ্যোক্তা তামান্না ফারুক থীমা।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সেনবাগ উপজেলার বিএনপির সদস আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, সেনবাগ পৌরসভার বিএনপি আহবায়ক ফারুক বাবুল, সদস্য সচিব মোঃ মহিদ উল্লাহ, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামান উদ্দিন বাবলু, উপজেলা ক্রীড়া সংস্থা সেক্রেটারী গোলাম মোস্তফা, কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী জহিরুল ইসলাম জহির,ইউনিয়ন যুবদল সভাপতি মহিন উদ্দিন মহিন, যুবদল সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন দুলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ ইসলাম, সেক্রেটারী সামছুল হক সামু সহ বিভিন্ন শ্রেনী পেশার এবং বয়সের লোকজন অংশ গ্রহন করে