নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ সকাল ১১:৩৪:৫৪
৮ জেলায় ভারী বর্ষণের শঙ্কা
দেশের দুই বিভাগের আট জেলায় মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের সাতটি জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সোমবার (১৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন আবহাওয়াগত পরিস্থিতির কারণে বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।