নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ দুপুর ১২:৪৩:২২
ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন তারেক রহমান
সারাদেশে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের ভূমিসেবা মেলা। মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে মেলার উদ্বোধন করা হয়। একই সঙ্গে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে মেলার কার্যক্রম শুরু হয়। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।