আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬ দুপুর ১২:০৬:২৭
চীনে যাচ্ছেন ট্রাম্প
চীনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) মেরিল্যান্ডের জয়েন্ট বেইজ অ্যান্ড্রুস থেকে বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা দেয় ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান। মার্কিন প্রেস সচিব অ্যানা কেলি জানিয়েছেন, বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছানোর পর ট্রাম্পকে এক রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। পরদিন বৃহস্পতিবার (১৪ মে) দুই বিশ্ব নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ট্রাম্প ঐতিহাসিক ‘টেম্পল অফ হেভেন’ পরিদর্শন করবেন এবং শি জিনপিংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন। এই সফরে ট্রাম্পের সঙ্গে থাকছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বড়ো বড়ো করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা।