নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ বিকাল ০৪:১২:৩৮
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৩ জনের
হাম ও উপসর্গে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত রোগটিতি আক্রান্ত হয়ে ৫১২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৯৬৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬২ হাজার ৫০৭ জন।