নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬ দুপুর ০১:২২:০৮
'হামের টিকার সংকট নিয়ে তদন্ত হবে'
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে। এটি বড়ো বিষয়। কী কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না- এসব নিয়েই তদন্ত করা হবে। মঙ্গলবার (১২ মে) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তথ্য উপদেষ্টা বলেন, হামের সংক্রমণ এবং বর্তমান সংকটসহ এ সংক্রান্তি সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত হবে। ’ তিনি বলেন, ‘তদন্তে কোনো অপরাধ উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেওয়া হবে।