ঢাকা রবিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০২:৪৭:৪৫ (21-Jun-2026)
স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’

স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’


ভোজনরসিকদের জন্য নতুন ও ভিন্ন স্বাদের অভিজ্ঞতার প্রতিশ্রুতি নিয়ে দেশের বাজারে এসেছে জনপ্রিয় গ্লোবাল ব্র্যান্ড কেএফসির নতুন সংযোজন ‘কারি ক্রাঞ্চ’। বাংলাদেশে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ‘ট্রান্সকম ফুডস লিমিটেড’। যারা ২০০৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে, তারা এই নতুন স্বাদের খাবারটি নিয়ে এলো।নতুন এই ‘কারি ক্রাঞ্চ’-এর মূল আকর্ষণ হলো কেএফসির সিগনেচার হট অ্যান্ড ক্রিস্পি চিকেন। এর সাথে যুক্ত হয়েছে সুগন্ধি কারি পাতা এবং বিশেষ ‘চেট্টিনাড’ মশলার মিশ্রণ। এই অনন্য উপাদানের সমন্বয়ে ফ্রাইড চিকেন হয়ে উঠেছে আরও বেশি ফ্লেভারফুল, যা ভোজনরসিকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতার সুযোগ তৈরি করবে।নতুন এই আয়োজন সম্পর্কে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, যারা দেশীয় চেনা স্বাদের সাথে আধুনিক ফিউশনের মেলবন্ধন পছন্দ করেন, তাদের জন্যই তৈরি করা হয়েছে কেএফসির এই কারি ক্রাঞ্চ। বিভিন্ন স্পাইসি মশলা ও সিজনিংয়ের অনন্য সমন্বয়ে তৈরি এই চিকেনের প্রতিটি কামড়েই অতুলনীয় স্বাদের অভিজ্ঞতা পাওয়া যাবে।বর্তমানে দেশের সকল কেএফসি আউটলেটে এই খাবারটি পাওয়া যাচ্ছে। গ্রাহকরা ডাইন-ইন, টেকঅ্যাওয়ে অথবা হোম ডেলিভারি সুবিধার মাধ্যমে এটি উপভোগ করতে পারবেন। এছাড়া কেএফসির অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্ম (kfcbd.com/menu/curry-crunch) থেকেও সহজে অর্ডার করা যাবে।

৮ ঘন্টা আগে

স্যামসাং ফোন হ্যাং হলে  করণীয়

স্যামসাং ফোন হ্যাং হলে করণীয়


স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই অভিযোগ করেন যে, ফোন কেনার কিছুদিন পর থেকেই পারফরম্যান্স ধীর হয়ে যায় বা হ্যাং করতে শুরু করে। আসলে ফোনের ডিফল্ট সেটিংসের ওপর এর অনেকখানি নির্ভর করে। সঠিক সেটিংস বেছে নিলে আপনার স্যামসাং ফোনটি আবারও রকেটের গতিতে চলতে শুরু করবে। ফোনের গতি বাড়াতে এবং ব্যাটারি ব্যাকআপ উন্নত করতে নিচে দেওয়া ৫টি পরিবর্তন আজই করে নিন।প্রথমত, ফোনের ব্লোটওয়্যার অ্যাপগুলো সরিয়ে ফেলুন। স্মার্টফোনের সঙ্গে আগে থেকেই অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা থাকে, যা ফোনের স্টোরেজ ও প্রসেসরের ওপর বাড়তি চাপ তৈরি করে। অ্যাপ আইকনের ওপর চাপ দিয়ে ধরে রেখে আনইনস্টল বা ডিজেবল করে দিন। কিছু সিস্টেম অ্যাপ পুরোপুরি ডিলিট করা না গেলেও সেগুলো ডিজেবল করে রাখা ভালো।দ্বিতীয়ত, যেসব অ্যাপ আপনি সচরাচর ব্যবহার করেন না, সেগুলোকে ‘ডিপ স্লিপ’ মোডে পাঠিয়ে দিন। ফোনের সেটিংস থেকে ‘ব্যাটারি’ এবং তারপর ‘ব্যাকগ্রাউন্ড ইউসেজ লিমিটস’-এ যান। সেখান থেকে ‘ডিপ স্লিপিং অ্যাপস’-এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো যুক্ত করে দিন। এতে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে অকারণে র‍্যাম ও ইন্টারনেট খরচ করতে পারবে না।তৃতীয়ত, স্যামসাং ফোনের ‘র‍্যাম প্লাস’ ফিচারটি বন্ধ করে দেখুন। এটি ইন্টারনাল স্টোরেজকে ভার্চুয়াল র‍্যাম হিসেবে ব্যবহার করে, যা অনেক সময় ফোনকে ধীর করে দেয়। ফোনের ‘ডিভাইস কেয়ার’ থেকে ‘মেমোরি’ এবং ‘র‍্যাম প্লাস’-এ গিয়ে এটি অফ করে দিন এবং ফোনটি একবার রিস্টার্ট করে নিন।চতুর্থত, লক স্ক্রিনের বিজ্ঞাপন বন্ধ করুন। ফোনের ‘ওয়ালপেপার অ্যান্ড স্টাইল’ থেকে ‘ওয়ালপেপার সার্ভিসেস’ অপশনে গিয়ে সেটিকে ‘নান’ করে দিন। এটি করলে গ্ল্যান্স লক স্ক্রিন ওয়ালপেপার ও বিজ্ঞাপন আসা বন্ধ হবে, ফলে প্রসেসরের ওপর চাপ কমবে।পঞ্চমত, ডিসপ্লে সেটিংস ঠিক করুন। ফোনের ‘ডিসপ্লে’ সেটিংসে গিয়ে ‘মোশন স্মুথনেস’ অপশনটি ‘অ্যাডাপ্টিভ’ বা ‘হাই’-তে সেট করুন। এছাড়া স্ক্রিন রেজোলিউশন অপশন থেকে এফএইচডি প্লাস বা কিউএইচডি প্লাস বেছে নিন। এর ফলে স্ক্রিন যেমন পরিষ্কার দেখাবে, তেমনি ফোনের সামগ্রিক ব্যবহারের অভিজ্ঞতাও অনেক বেশি স্মুথ হবে।

৩ দিন আগে

জাম কী ডায়াবেটিস রোগীদের বন্ধু নাকি শত্রু

জাম কী ডায়াবেটিস রোগীদের বন্ধু নাকি শত্রু


গরমের দিনে আম-লিচুর পাশাপাশি বাজারে এখন জমে উঠেছে রসালো কালচে বেগুনি রঙের জাম। সামান্য কষা, আবার মিষ্টি স্বাদের এই ফল অনেকের কাছেই প্রিয়। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য এটি তুলনামূলক উপকারী ফল হিসেবেও পরিচিত। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভুল নিয়মে জাম খেলে উপকারের বদলে হতে পারে ক্ষতিও।ডায়াবেটিস রোগীদের জন্য জাম কতটা উপকারী?জামের গ্লাইসেমিক ইনডেক্স কম এবং এতে ফাইবারের পরিমাণ বেশি। তাই পরিমিত পরিমাণে খেলে এটি ডায়াবেটিকদের জন্য উপকারী হতে পারে।তবে বেশি খেয়ে ফেললে সমস্যা তৈরি হতে পারে, কারণ ফলের ভেতরে থাকা প্রাকৃতিক ফ্রুকটোজ অতিরিক্ত হলে শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।কারা জাম খেলে ক্ষতির ঝুঁকিতে?বিশেষজ্ঞদের মতে কিছু ক্ষেত্রে জাম খাওয়ার সময় সতর্ক থাকা জরুরি—কিডনির সমস্যা থাকলেজামে থাকা অক্সালেট উপাদান ক্যালসিয়ামের সঙ্গে মিশে কিডনিতে পাথর তৈরি করতে পারে। এছাড়া এতে পটাশিয়ামের মাত্রাও বেশি, যা কিডনি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।জামে প্রচুর ফাইবার থাকে। বেশি খেলে—পেট ফাঁপাগ্যাসকোষ্ঠকাঠিন্যপেটে অস্বস্তিএসব সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের অন্ত্রের সমস্যা আছে, তাদের সতর্ক থাকা দরকার।লবণ-মশলা দিয়ে খেলেঅনেকে জামের সঙ্গে লবণ ও মরিচগুঁড়ো মিশিয়ে খান। উচ্চ রক্তচাপ থাকলে এই অভ্যাস ক্ষতিকর হতে পারে।জাম খাওয়ার সময় যেসব ভুল এড়িয়ে চলবেনবিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী—জাম খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি না খাওয়াখালি পেটে জাম না খাওয়াজাম খাওয়ার পর দুধ, দই বা দুগ্ধজাত খাবার না খাওয়াজাম ও হলুদ একসঙ্গে না খাওয়াজাম স্বাস্থ্যের জন্য উপকারী হলেও তা নির্ভর করে পরিমাণ ও খাওয়ার নিয়মের ওপর। ডায়াবেটিক রোগীরা এটি খেতে পারেন, তবে মাত্রা ও সঠিক নিয়ম মানা অত্যন্ত জরুরি। অন্যথায় উপকারের বদলে শরীরে দেখা দিতে পারে বিভিন্ন জটিলতা।

৩ দিন আগে

সুপারফুড আখরোট খেলে ভাল থাকবে হার্ট

সুপারফুড আখরোট খেলে ভাল থাকবে হার্ট


হার্টের স্বাস্থ্য ভালো রাখতে দৈনন্দিন ডায়েটে বাদামজাতীয় খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আখরোট বর্তমানে স্বাস্থ্যবিশেষজ্ঞদের কাছে অন্যতম সুপারফুড হিসেবে বিবেচিত হচ্ছে। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট, প্রোটিন ও ম্যাগনেশিয়াম হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের জন্য উপকারী।বিশেষজ্ঞদের মতে, আখরোট শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে, যা হৃদরোগ, কোলেস্টেরল বৃদ্ধি, মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস এবং দ্রুত বার্ধক্যের মতো সমস্যার সঙ্গে সম্পর্কিত।চিকিৎসক আলোক চোপড়ার মতে, প্রদাহ কমাতে আখরোট অত্যন্ত কার্যকর। এটি দীর্ঘমেয়াদে হৃদযন্ত্রের স্বাস্থ্য, মস্তিষ্কের কার্যকারিতা এবং অন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।কতটা আখরোট খাওয়া উচিত?বিশেষজ্ঞরা জানান, পরিমিত মাত্রায় আখরোট খাওয়া জরুরি।প্রায় ২৮ গ্রাম বা এক মুঠো আখরোটেই শরীর প্রয়োজনীয় উপকার পেতে পারে। এই পরিমাণ আখরোটে প্রায় ২.৫ গ্রাম উদ্ভিজ্জ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা প্রদাহ কমাতে সহায়তা করে। তবে এর বেশি নিয়মিত না খাওয়ার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকেরা। কীভাবে ডায়েটে রাখবেন আখরোট?শুধু কাঁচা আখরোটই নয়, দৈনন্দিন খাবারের বিভিন্ন পদেও এটি যোগ করা যেতে পারে। যেমন,*) ওটমিল বা স্মুদিতে মিশিয়ে*) দই বা ভাতের সঙ্গে*) সালাদ ও স্বাস্থ্যকর চাটে ছড়িয়ে*) স্বাস্থ্যকর ডিপ বা সস তৈরিতেবিশেষজ্ঞদের মতে, আখরোট কেক বা মাফিনে ব্যবহার করা গেলেও স্বাস্থ্যকর উপায়ে গ্রহণ করাই সবচেয়ে ভালো।উল্লেখ্য, নিয়মিত ও পরিমিত আখরোট গ্রহণ হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। পাশাপাশি এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানো এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৪ দিন আগে

জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি

জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি

১৫ জুন ২০২৬ দুপুর ১২:১২:০৪

ফ্রিজ ছাড়া আম সংরক্ষণের উপায়

ফ্রিজ ছাড়া আম সংরক্ষণের উপায়

১৪ জুন ২০২৬ দুপুর ১২:৫৩:২৩

কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হওয়া  উচিত নয়

কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হওয়া উচিত নয়

১৩ জুন ২০২৬ সকাল ১১:১৯:৪৭

হার্টের ওপর চাপ কমাবে যেসব অভ্যাস

হার্টের ওপর চাপ কমাবে যেসব অভ্যাস

১১ জুন ২০২৬ দুপুর ১২:৫৫:৫৯

গরমে ঠান্ডা লাগলে কী করবেন

গরমে ঠান্ডা লাগলে কী করবেন

১০ জুন ২০২৬ সকাল ১০:৫২:২১

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

৯ জুন ২০২৬ দুপুর ০১:৪১:০৬

লটকনের যত স্বাস্থ্য উপকারিতা

লটকনের যত স্বাস্থ্য উপকারিতা

৯ জুন ২০২৬ সকাল ১১:৪৬:৩৯

এক আমেই বানান ১২ রকম মজাদার ডেজার্ট

এক আমেই বানান ১২ রকম মজাদার ডেজার্ট

৮ জুন ২০২৬ দুপুর ১২:৩৭:২৮

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব

৮ জুন ২০২৬ সকাল ১১:৩৭:০১

সাবান নাকি বডি ওয়াশ, ত্বকের জন্য কোনটি বেশি ভালো

সাবান নাকি বডি ওয়াশ, ত্বকের জন্য কোনটি বেশি ভালো

৭ জুন ২০২৬ সকাল ১০:১২:১৩

তীব্র গরমে বমির সমস্যা, করণীয় কী?

তীব্র গরমে বমির সমস্যা, করণীয় কী?

৬ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৪৮

1–15 / মোট 61টি সংবাদ  |  পৃষ্ঠা 1 / 5
শিরোনাম
শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু শক্তিশালী বাংলাদেশ গড়তে তরুণদের ডাক প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়! আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা আজকের পত্রিকায় ক্যারিয়ার গড়ার সুযোগ মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী বিয়ের সাজে বুবলী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম স্বাদে দেশি টুইস্ট: কেএফসি আনল ‘কারি ক্রাঞ্চ’ টাঙ্গাইলে ছাগল বাঁচাতে গিয়ে ৪ জনের মৃত্যু